Header Ads Widget

Responsive Advertisement

আজকের বাজারে মাছের দাম আগুন, জানুন কি কি মাছ কোন কোন দামে আমি আজকে বিক্রি করলাম তার সমস্ত তথ্য

ছবিতে বড় আমদী মাছ এবং ছোট আমদী মাছ দেখা যাচ্ছে।
আমি যখন মাছ বিক্রি করতে যাই তখন আমার কাছে মোবাইল ফোন থাকে না তাই আমি ছবি তুলতে পারিনি। আমি এই ছবিটি ফ্রি ইমেজ সাইট থেকে নিয়ে আপলোড করলাম।

আজকের বাজারে মাছের দাম আগুন, জানুন কি কি মাছ কোন কোন দামে আমি আজকে বিক্রি করলাম তার সমস্ত তথ্য

বাজার: আগরপাড়া 

তারিখ: ২ আগস্ট

বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি আজকে চলে এসেছি তোমাদের আজকের মাছের বাজার দর কি ছিল সেগুলো জানাতে। আর আমি আজকে কি কি মাছ বিক্রি করেছি এবং কি কি দামে বিক্রি করেছি সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলব আমার নিজের অভিজ্ঞতা দিয়ে।

আজকে আমি পাইকারি বাজারে গিয়ে দেখলাম মাছের আমদানি খুবই কম এবং মাছের দাম অনেকটাই বেশি কালকে তুলনায়। তাই আজকে আমি বেশি কিছু মাছ আনেনি। আজকে শুধু এনেছিলাম রুই মাছ, গঙ্গার মোরোলা মাছ, বড় আমদী মাছ, আর অল্প কাতলা মাছ। আর আজকে বাজারে ইলিশ মাছ ও কম ছিল এবং দামও কালকে তুলনায় আজকে কিলো প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি ছিল। 

চলো এবার আমি তোমাদেরকে এক এক করে প্রত্যেকটি মাছ কি কি দামে বিক্রি হয়েছে সেই দামগুলো বলি আমার আগরপাড়া বাজার চত্বরে। এগুলি বলার পরে আরো কিছু অন্যান্য মাছের দাম আমি তোমাদেরকে বলব সেগুলো আমি আনিনি কিন্তু আমি পাইকারি দাম জিজ্ঞাসা করেছিলাম সেই দাম অনুমান করে কি কি দামে বাজারে বিক্রি হয়েছে সেগুলিও আমি তোমাদেরকে বলবো। 

রুই মাছ: রুই মাছের ওজন ছিল এক একটি ২ কেজি থেকে ২ কেজি ২০০ গ্রাম। আজকে দামটা একটু বেশি থাকার জন্য আজকের রুই মাছ বিক্রি করলাম ২৭০ টাকা কিলো গোটা। মাথা ছাড়া সলিড মাছ ৩২০ টাকা কিলো।

গঙ্গার মোরলা মাছ: এই মাছটি আজকের বাজারে বিক্রি করলাম ১৬০ টাকা কিলো। 

বড় সাইজের আমদি মাছ: আহমদি মাছ দু'রকমের হয় একটা হয় ছোট আর একটা হয় বড়, বড় মাছ গুলির মধ্যে বেশি আশ হয় আমি সেই মাছগুলোই এনেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কোন মাছটার কথা বলছি। এই মাছটি আজকে বিক্রি করলাম ২০০ টাকা কিলো।

কাতলা মাছ: কাতলা মাছের ওজন ছিল ৩ কেজি থেকে ৩ কেজি ৩০০ গ্রাম। আজকে বিক্রি করলাম ৩২০ টাকা কিলো গোটা। আর সলিড মাছ মাথা ছাড়া ৪৩০ টাকা কিলো। 

অন্যদিনের তুলনায় আজকে মাছের দাম অনেকটাই বেশি কারণ মাছের আমদানি অনেকটাই কম।

আমি যেই যেই মাছগুলো বেচিনি সেই মাছগুলোর দাম

আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো এই মাছগুলো বেচি নি এই মাছগুলো দাম তাহলে আমি কি করে জানলাম আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি পাইকারি বাজারে অন্য সমস্ত মাছেরও দাম জিজ্ঞেস করি সেই পাইকারি দামের অনুমান করেই আপনাদেরকে বলতে পারি যে অন্য সব মাছ কিভাবে বিক্রি হয়েছে আজকের বাজারে। 

আরেকটি কথা আমি যে যে মাছগুলো বেচেছি সেগুলো সবই বরফের মাছ। এছাড়াও আমি আপনাদেরকে জ্যান্ত রুই কাতলা মাছের দাম বলতে পারব কেন আমার এক বন্ধু আছে সে যেন তোমার বেঁচে আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সে কি দামে দেখছে। তাই আমি আপনাদেরকে ও জ্যান্ত মাছের দাম বলতে পারব। চলুন তাহলে আর দেরি না করে আমি এক এক করে আপনাদেরকে বলি। 

জ্যান্ত রুই মাছ: ১ কেজি থেকে এক কেজি ৩০০ ওজনের রুই মাছ আজকে বিক্রি হয়েছে ২৫০ টাকা কিলো 

জ্যান্ত কাতলা মাছ: ২ কেজি থেকে 2 কজি ২০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে ৩২০ টাকা কিলো।

লোটে মাছ: লোটে মাছ আজকে আমি যেই পাইকারি বাজারে যাই সেই বাজারে বড় সাইজের লোটে মাছ ছিল না। ছোট সাইজের লোটে মাছ ছিল সেগুলি আজকে বিক্রি হয়েছে ১৫০ টাকা কিলো। 

চিংড়ি মাছ: বড় সাইজের চাপড়া চিংড়ি যেই চিংড়ি গুলি সাদা ও জলসা কালারের হয়। এই মাছগুলি আপনার ১০০ গ্রামে চারটে কি পাঁচটা মাছ হবে, সেই মাছ গুলি আজকে বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি।

আমি নিজে ঘুরে ঘুরে মাছ বিক্রি করি তাই আমি তোমাদেরকে আমার আগরপাড়া এরিয়ার মাছের দাম সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বললাম। সব সময় আমি আপনাদেরকে যে কথাটা বলি সেটি হল মাছের দাম সব সময় ডিপেন্ড করে মাছের কোয়ালিটির ওপর। আমি তোমাদেরকে যে যে মাছ গুলির দাম বললাম সেগুলি বরফের মাছ হলেও একদম টাটকা মাছ। 

দেখুন মাছের দাম সব জায়গায় কিন্তু একই রকম হয় না কারণ পাইকারি বাজারও প্রচুর রয়েছে এবং খুচরা বাজারও প্রচুর রয়েছে। তাই প্রত্যেক ব্যবসায়ী একই দামে মাছ কিনতে পারে না তাই কোথাও মাছের দাম একটু বেশি হয় আবার কোথাও মাছের দাম একটু কম হয়। তাই তোমরা যদি অন্য জায়গায় থাকো তাহলে তোমাদের বাজারে হয়তো মাছের দাম কিছুটা কম অথবা কিছুটা বেশি হতে পারে। আমার এতদিনে মাছ ব্যবসার অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি যে দাম যদি বেশি হয় তাহলে কিলোপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি হতে পারে।

একটি গুরুত্বপূর্ণ কথা যেটি তোমাদের জেনে রাখা প্রয়োজন। আমি কিন্তু প্রত্যেকটি মাছের ওজন ও দাম দুটোই বলেছি। সেই জন্য মাছের ওজন যদি বেশি হয়, আমি যে যে মাছগুলো বলেছি সেই মাছের ওজনের তুলনায় তাহলে কিন্তু তার দামও বেশি হবে।

আজকে কোন কোন মাছের চাহিদা বেশি ছিল

আজকে আমি যে যে মাছগুলো এনেছিলাম খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় আমদি মাছের চাহিদাটা ছিল সবচেয়ে বেশি। কারণ এই মাছটি আমি অনেক দিন পরে এনেছি তাই। এই মাছটি আজকে সব মাছের আগে বিক্রি হয়ে গেছে। এবং অন্যসব ক্রেতারা আমাকে জিজ্ঞাসা করছিল যে বড় আমোদি মাছ আর নেই আমি শুনলাম তুমি নাকি বড় আমদি মাছ এনেছ। এর থেকে বুঝতে পারলাম যে, আজকে বড় আমদি মাছের চাহিদা ছিল অনেকটাই বেশি। 

রুই ও কাতলা মাছের চাহিদা মোটামুটি ছিল। আজকে গঙ্গার মোরলা মাছের চাহিদাটা একটু কম ছিল। কারণ এই মাছটি বিক্রি করতে আমার একটু বেশি সময় লেগেছিল এবং শেষ পর্যন্ত এই মাছটি ছিল। তার থেকেই বুঝতে পারলাম যে এই মাছটির চাহিদা আজকে কম। এছাড়াও অনেকে আমার কাছে এসে জিজ্ঞাসা করছিল যে লোটে মাছ আনোনি। এর থেকে বোঝা যায় যে আজকে ক্রেতাদের কাছে লোটে মাছের চাহিদাও ছিল। 

গুরুত্বপূর্ণ তথ্য

আমি তোমাদের কাছে মাছ বিক্রি করার জন্য কিন্তু এই দামগুলো বলিনি। আমার কিন্তু তোমাদের কাছে মাছ বিক্রি করার কোন উদ্দেশ্য নেই,আমি শুধু তোমাদের কাছে প্রতিদিনের মাছের কি দাম আছে সেই সম্পর্কে তথ্য শেয়ার করতে চাই।আমি যেহেতু মাছ বিক্রি করি, সেই জন্যই আমি প্রত্যেকদিন কোন কোন মাছ কি দামে বিক্রি হয় জানতে পারি সেই অভিজ্ঞতা থেকেই এই সমস্ত তথ্য আমি লিখলাম।একটি কথা সবসময় জানবেন মাছের দাম রোজ কিন্তু একি হয় না কালকে দাম কমও হতে পারে অথবা বেশিও হতে পারে।কারণ প্রত্যেকদিনই মাছের দাম পরিবর্তন হয়। 

আশা করি আমি তোমাদেরকে এই দাম গুলো জানানোর ফলে তোমরা হয়তো আগামী দিনের অথবা মাছ আনতে যাওয়ার আগে মাছের দাম কিছুটা অনুমান করে নিতে পারবে। 

আমি তো আর সব মাছের দাম তোমাদেরকে বলতে পারলাম না, তাই তোমরা যে যে মাছগুলির দাম জানতে চাও সেগুলি আমাকে কমেন্ট বক্সে লিখে দাও আমি চেষ্টা করব সেই মাছগুলির দাম তোমাদেরকে জানানোর। 
এতক্ষণ ধরে আমার এই কনটেন্টি পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার দিনটি শুভ হোক।

Post a Comment

0 Comments