Triumph Trident 660: ₹8.64 লাখে মিলছে ABS ব্রেকিং সিস্টেম, পাওয়ার আর লুক সব একসাথে
যখনই বাইকপ্রেমীদের কথা ওঠে, তখন একটা নাম বারবার উঠে আসে — Triumph Trident 660। এই বাইকটা শুধু একটা মেশিন নয়, এটা একটা আবেগ, যা প্রতিটি রাইডারের মনে একটা বিশেষ জায়গা করে নেয়। যদি আপনি এমন একটা বাইকের খোঁজে থাকেন যেটা স্টাইল, পাওয়ার আর আরামের একদম পারফেক্ট মিশ্রণ হয়, তাহলে Triumph Trident 660 আপনার জন্য একেবারে সেরা চয়েস হতে পারে।
দারুণ লুক আর চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে
Triumph Trident 660 এক নজরেই মন জয় করে নেয়। এর লুক এতটাই চিত্তাকর্ষক যে রাস্তায় চলার সময় সবাই আপনাকেই লক্ষ্য করবে। এই বাইকটি মোট চারটি সুন্দর রঙে পাওয়া যায়, যার মধ্যে থেকে আপনি আপনার স্টাইল অনুযায়ী বেছে নিতে পারেন। এর বডি ডিজাইন নতুনভাবে স্ট্রিট বাইকের সংজ্ঞা গড়ে তোলে।
পাওয়ারফুল ইঞ্জিন আর দুর্দান্ত পারফরম্যান্স এবং টপ স্পিড
এই বাইকে রয়েছে 660cc-এর এক শক্তিশালী BS6 ইঞ্জিন, যেটা ৮০ bhp শক্তি আর 64 Nm টর্ক উৎপন্ন করে। Triumph-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী এই গাড়িটির টপ স্পিড হল ২১২ কিমি/ঘণ্টা। তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় সাধারণত ২০৫–২১০ কিমি/ঘণ্টা টপ স্পিড পাওয়া যায়।এর মানে, শহরের রাস্তা হোক কিংবা হাইওয়ের গতির প্রয়োজন — Trident 660 প্রতিটি পথকে সহজ করে তোলে। এর রাইডিং এত স্মুথ যে যেকোনো সফর হয়ে ওঠে স্মরণীয়।
সুরক্ষাতেও কোনও আপস নয়
Triumph Trident 660-এ ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক এবং সাথে দেওয়া হয়েছে অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম (ABS),এই এবিএস সিস্টেমটি হঠাৎ ব্রেক করার সময় চাকা লক হওয়া রোধ করে, যার ফলে বাইক স্লিপ না করে নিরাপদভাবে থেমে যায়।এই বাইকটির ওজন হল 189 কেজি এবং এই গাড়িটিতে যে ফুয়েল ট্যা ঙ্ক আছে সেটিতে আপনি ১৪ লিটার পেট্রোল ভরতে পারবেন। এতকিছু বলার পরেও একটা জিনিস বাকি থেকে যায় সেটা হল এই গাড়ির মাইলেজ, আমরা গাড়ি কিনতে গেলে মাইলেজ তো অবশ্যই জানতে চাই তাই না? হ্যাঁ আমি আপনাকে এখন এই গাড়ি র মাইলেজ কত সেটাই বলছি, যারা এই গাড়িটি চালিয়েছেন তারা বলেছেন এটি এক লিটার তেলে ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে কুড়ি কিলোমিটার যে বলা হয়েছে এর মাইলেজ এটি কিন্তু কম বেশি হতে পারে কারণ গাড়ির মাইলে জ অনেকটাই নির্ভর করে আপনি কি রকম রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনি যদি শহরের গলিতে অথবা প্রচুর ট্রাফিক আছে এরুম রাস্তায় গাড়ি চালান তখন কিন্তু আপনি মাইলেজ কমও পেতে পারেন কারণ এরকম রাস্তায় আপনাকে বারবার ব্রেক মারতে হয় ক্ল্যাচ চাপতে হয় এর ফলে মাইলেজ কম হতে পারে কিন্তু আপনি যদি হাইওয়েতে চালান অর্থাৎ আপনি যদি বেশি ব্রেক না মারেন ক্ল্যাচ না চাপেন একটানা গাড়ি চালান তাহলে আপনি এই ২০ কিলোমিটার মাইলেজ পেতে পারেন। এই সমস্ত কিছুর দিক দিয়ে দেখলে এটাই বোঝা যাচ্ছে যে আপনি এই গাড়িটিকে নিয়ে লংড্রাইভেও আরামসে যেতে পারবেন কারণ এরকম ধরনের স্টাইলিশ গাড়িতে কুড়ি কিলোমিটার মাইলেজ আমার মত অনুযায়ী মোটামুটি পারফেক্ট।
দামের দিক থেকে এর মূল্য একদম সঠিক
আপনি এবার হয়তো ভাবছেন যে এই গাড়িটির দাম তাহলে মনে হয় অনেক বেশি হবে। হ্যাঁ এই গাড়িটির দাম অন্য গাড়ির তুলনায় একটু বেশি।এই অসাধারণ বাইকের এক্স-শোরুম দাম হল ৮,৬৪,000 টাকা। এই দাম তাদের জন্য একটি ইনভেস্টমেন্ট যারা শুধু একটি বাইক নয়, বরং একটা স্টাইল স্টেটমেন্ট, একটা ক্লাস কিনতে চান। Trident 660 আপনাকে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেয় — যেটা একেকটা টাকাকেই সার্থক করে তোলে।
রাইডারদের হৃদয়ের স্পন্দন
Triumph Trident 660 শুধুমাত্র একটি স্ট্রিট বাইক নয়, এটি একটি অনুভূতি, এক একজন রাইডারের স্বপ্নের অংশ। এর অসাধারণ ডিজাইন, দারুণ পারফরম্যান্স আর সেফটি ফিচারস একে অন্যসব বাইকের থেকে আলাদা করে তোলে। যদি আপনি আপনার ভিতরের রাইডারকে জাগাতে চান, তাহলে Trident 660 আপনার জন্যই তৈরি।
ডিসক্লেইমার
এই লেখাটি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে। বাইকের দাম ও স্পেসিফিকেশন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। অনুগ্রহ করে কেনার আগে আপনার নিকটবর্তী শোরুম বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত যাচাই করে নিন।

0 Comments