৬৪ হাজার টাকায় TVS Sport বাইক তার দুর্দান্ত মাইলেজের সাথে এসে গেল মধ্যবিত্তদের জন্য
আপনি যদি কম বাজেটে এমন একটা বাইক খুঁজছেন, যেটা আপনি রোজকার জীবনে কাজের জন্য ব্যবহার করতে পারবেন, তাহলে TVS Sport আপনার জন্য একদম পারফেক্ট একটা বাইক হতে পারে। এখন আমি আপনাকে এই বাইকটির সমস্ত ফিচারস এবং দাম এক এক করে ডিটেইলসে সহজভাবে বলবো।
🛠️ TVS Sport ইঞ্জিন ও গিয়ারবক্স – পারফরম্যান্স কেমন?
এই বাইকটিতে আপনি ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন পাবেন। আপনি যখন এই বাইকটি চালাবেন, তখন বাইকটির ইঞ্জিন থেকে ৮.১৭ পিএস পাওয়ার ও ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে, যার ফলে গাড়িটি একদম স্মুথলি চলবে। এতে ৪-স্পিড কনস্ট্যান্ট মেশ গিয়ারবক্স দেওয়া হয়েছে। এর ফলে আপনি যখন বাইক চলন্ত অবস্থায় গিয়ার পরিবর্তন করবেন, তখন শব্দ কম হবে এবং খুব সহজেই গিয়ার পরিবর্তন হয়ে যাবে।
🛞 সাসপেনশন ও ব্রেক – রাফ রোডেও আরামদায়ক রাইড!
এই বাইকটিতে সামনে টেলিস্কোপিক অয়েল ড্যাম্পড সাসপেনশন এবং পিছনে ফাইভ-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অবজারভার দেয়া হয়েছে। এর ফলে খারাপ রাস্তায় চালানোর সময় যদি বাইক গাড্ডায় পড়ে বা বাম্পারের উপর ওঠে, তখন কম ঝাকুনি পাবেন এবং আপনি আরামসে বাইক চালাতে পারবেন।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/hero-hf-deluxe-review-bangla.html
পেছনের শক অবজারভারটি আপনি আপনার সুবিধামতো অ্যাডজাস্ট করতে পারবেন — যেমন একা চালালে নরম রেখে আরামে চালাতে পারবেন, আর ভারী মাল বহনের সময় এটিকে একটু শক্ত করে দিতে পারবেন যাতে বাইকের পেছনটা বেশি নিচে না নেমে যায় এবং চালাতে অসুবিধা না হয়।
ব্রেকের ক্ষেত্রে, সামনের চাকায় ১৩০ মিমি এবং পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। সাথে CBS সিস্টেম যুক্ত আছে, যার ফলে আপনি যখন শুধু পিছনের ব্রেক চাপবেন, তখন সামনের চাকা ও ব্রেকিং প্রেশার বুঝে নিজেই সামঞ্জস্য করে স্লো হবে — এতে ড্রাইভিং আরও নিরাপদ হবে।
✨ ফিচারস – সহজে ব্যবহারযোগ্য, দরকারি সব কিছুই আছে
এই বাইকটিতে আপনি যেই ফিচারসগুলো পাবেন, সেগুলো হলো:
১. ✅ ET-Fi টেকনোলজি, যার ফলে মাইলেজ কিছুটা বেশি পাওয়া যায়
২. ✅ ডিজিটাল ট্রিপমিটার, যাতে আপনি কতটা গাড়ি চালিয়েছেন দেখতে পারবেন
৩. ✅ অ্যানালগ স্পিডোমিটার, স্পিড বোঝার জন্য
৪. ✅ পাস সুইচ, অটোমেটিক হেডলাইট, স্পোর্টি হেডল্যাম্প ও লো ফুয়েল ইন্ডিকেটর
⛽ ফুয়েল ট্যাঙ্ক, মাইলেজ, ভেরিয়েন্ট ও ওজন
এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে ১০ লিটার পর্যন্ত পেট্রোল ভরতে পারবেন। আর মাইলেজের কথা বললে — আপনি এই বাইকটিতে প্রায় ৭০ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন।
তবে এটা আপনার চালানোর ধরন ও রাস্তার উপর নির্ভর করে। শহরের রাস্তায় বারবার ক্লাচ ও ব্রেক ব্যবহার করলে মাইলেজ কম হবে, আর হাইওয়েতে একটানা চালালে মাইলেজ বেশি পাবেন।
TVS Sport আপনি দুটি মডেলে পাবেন:
১.👉 কিক স্টার্ট (ওজন ১১০ কেজি)
২. 👉 সেলফ স্টার্ট (ওজন ১১২ কেজি)
💰 TVS Sport দাম – বাজেট রাইডার্সদের জন্য সেরা চয়েস?
আপনি এতক্ষণ ধরে সমস্ত ফিচার জানলেন, এবার প্রশ্ন আসে দাম কত?
১. ✅ কিক স্টার্ট ভেরিয়েন্ট: ₹৬৪,১০০ (এক্স-শোরুম, দিল্লি)
২. ✅ সেলফ স্টার্ট ভেরিয়েন্ট: ₹৭০,৩০০ (এক্স-শোরুম, দিল্লি)
🧠 আমার মতামত
আমার মতে, আপনি যদি আপনার বাজেটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য — যেমন অফিস যাওয়া, বাজার করা ইত্যাদির জন্য — একটি বাইক খুঁজছেন, তাহলে এই TVS Sport বাইকটি আপনার জন্য একদম পারফেক্ট চয়েস হতে পারে।
এর দাম কম, মাইলেজ বেশি — আর বর্তমান সময়ে যখন পেট্রোলের দাম দিন দিন বাড়ছে, তখন এমন একটি বাইক আপনার খরচ অনেকটাই বাঁচাতে সাহায্য করবে।
⚠️ ডিসক্লেইমার
এই লেখাটিতে যে সমস্ত তথ্য লেখা হয়েছে, সেগুলি ইন্টারনেট এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হয়েছে। বাইকের দাম ও ফিচারস সময়ের সাথে এবং জায়গাভেদে পরিবর্তিত হতে পারে। তাই বাইক কেনার আগে দয়া করে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও আপনার কাছাকাছি শোরুম থেকে বর্তমান তথ্য যাচাই করে নিন।

0 Comments