Hero HF Deluxe – এত কম দামে এত কিছু দিচ্ছে এই বাইক, জানলে আপনি এখনই নিতে চাইবেন!
Hero HF Deluxe – একদম সোজা কথায় বলা যায়, এই বাইকটা হলো মধ্যবিত্ত পরিবারের সেই সেরা সঙ্গী, যা কম খরচে বেশি মাইলেজ দেয়। আপনি যদি এমন একটা বাইক খুঁজে থাকেন যেটা রোজকার অফিস যাওয়া বা হালকা কাজের জন্য সেরা হবে, তবে HF Deluxe আপনার জন্যই বানানো হয়েছে। লুকস থেকে শুরু করে মাইলেজ – সবকিছুই ঠিকঠাক, একদম টেনশান-ফ্রি রাইডের জন্য পারফেক্ট একটা প্যাকেজ বলা যায় একে।
ইঞ্জিন ও পারফরমেন্স
আমরা বাইক কিনতে গেলে সবার আগেই দেখি যে এই বাইকটিতে ইঞ্জিনটা কিরকম এখন আমি আপনাকে এই ইঞ্জিনিয়ার ব্যাপারে বলবো। এই গাড়িটিতে আপনি 97.2 সিসির বিএস সিক্স ইঞ্জিন পাবেন এই গাড়িটিকে আপনি যখন চালাবেন তখন এই ইঞ্জিন 7.91 bhp শক্তি এবং 8.05 এন এম টর্ক উৎপন্ন করবে এর ফলে আপনার গাড়িটি যে কোন রাস্তায় স্মুদলি চলবে।
ডিজাইন যা সব রকম বয়সের মানুষের পছন্দ হবে
এই বাইকটির ডিজাইন একদম সিম্পিল রাখা হয়েছে। এই বাইকটির ডিজাইন এতটাই সিম্পল যে এই বাইকটি যেকোনো বয়সেরই মানুষ চালাতে পারবে এবং সে যখন চালাবে তাকে পারফেক্ট মানাবে। এই গাড়িটি আপনি যখন চালাবেন তখন আপনি আরাম করেই চালাতে পারবেন কারণ এর হ্যান্ডেলটি আপনি খুব সহজভাবেই ধরে বেশিক্ষণ চালাতে পারবেন, এর ফলে আপনি খারাপ রাস্তা হোক অথবা ভালো রাস্তা আপনি সব রাস্তাতেই কমফোর্টেবল ভাবে গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটিতে আপনি পাবেন একটি লম্বা সিঙ্গেল সিস্ট। আর সিটের শেষে একটি শক্তপোক্ত গ্র্যাব রেল দেয়া হয়েছে যাতে আপনার পেছনে যে বসবে সে ওটিকে ভালো করে শক্ত করে ধরে সেভলি বসতে পারে। এক কথায় বললে আপনি যদি বেশি সময় ধরেও গাড়িটি চালান তো আপনার অসুবিধা হবে না আপনি আরাম করেই চালাতে পারবেন।
সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম
গাড়িটি সিম্পল হতে পারে কিন্তু কোম্পানি সেফটির দিক থেকে কমতি রাখেনি। কোম্পানি এই গাড়িটিতে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ডুয়েল স্প্রিং সাসপেনশন দিয়েছে যার ফলে আপনি যখন খারাপ রাস্তা অর্থাৎ উঁচু-নিচু রাস্তা বা রাস্তায় যদি গর্ত থাকে, এরকম রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার ঝাঁকুনি কম হবে আপনি কমফরটেবল ভাবেই গাড়িটি চালাতে পারবেন এই সাসপেনশন গুলির জন্য।
এই গাড়িটিতে আপনি ডিসব্রেক পাবেন না কোম্পানি এই গাড়িটির সামনের চাকায় ও পিছনের চাকায় ড্রাম ব্রেক দিয়েছে কিন্তু এই ড্রাম ব্রেক গুলি যাতে সেভ হয় এর জন্য এই ব্রেক গুলির সাথে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে যার ফলে আপনি যখন পিছনের ব্রেকটি মারবেন তখন এর সাথে সাথে সামনের ব্রেকটিও এডজাস্ট করে দাঁড়িয়ে যাবে এর ফলে আপনি যখনই ব্রেক মারবেন তখন নিরাপদে থাকবেন আপনার গাড়ি স্লিপ করে পড়ে যাবে না এবং বিপদের আশঙ্কাও কম হবে।
গাড়ির ফিচারস, ওজন, ফুয়েল ট্যাঙ্ক ও মাইলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য
এই গাড়িটির ওজন ১১২ কেজি আর এই গাড়িটিতে যে ফুয়েল ট্যাংক আছে সেটিতে আপনি 9.6 লিটার পেট্রোল ভরতে পারবেন। এই গাড়িটি মাইলেজের কথা যদি বলি তো এই গাড়িটির মাইলেজ ৬৫ থেকে ৭০ কিলোমিটার। দেখুন মাইলেজ তো আর একদম পারফেক্ট বলা যায় না কেননা মাইলে গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে কারণ আপনি যদি গলিগালা তে চালান ট্রাফিকের মধ্যে চালান তো আপনি মাইলেজ কম পাবেন আর আপনি যদি কোন নরমাল হাইওয়েতে চালান অর্থাৎ একটানা চালান তাহলে আপনি মাইলেজ বেশি পাবেন। কিন্তু মিনিমাম আপনি ৬৫ থেকে ৭০ কিলোমিটার অব্দি মাইলেজ পাবেন। এর মানে হল আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের ছোটখাটো যে কাজগুলো রয়েছে যেমন অফিস যাওয়া বাজারে যাওয়া ইত্যাদি, এই সমস্ত কাজেও এই গাড়িটিকে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি আপনার সময় বাঁচাতে পারবেন।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/hero-splendor-plus-review-price-mileage.html
আর যদি আধুনিক ফিচারসের কথা বলি তো এই বাইকের উচ্চতর মডেলগুলোতে রয়েছে i3S প্রযুক্তি, যা বাইক থামলে ইঞ্জিন বন্ধ করে দিয়ে তেল বাঁচাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে সাইড স্ট্যান্ড সেন্সর ও ইঞ্জিন কাট-অফ সুবিধা। আমরা অনেকেই প্রায় গাড়ি চালানো আগে গাড়ির সিঙ্গেল স্ট্যান্ড তুলতে ভুলে যাই এর ফলে আমাদের গাড়ি চালানোর সময় কোন উঁচু জায়গায় স্ট্যান্ড টি লেগে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ফিচার্সটির ফলে আপনি যতক্ষণ না আপনার সেই সিঙ্গেল স্ট্যানটি তুলছেন ততক্ষণ আপনার গাড়ি চালু হবে না এবং কোনভাবে যদি গাড়ি চালাতে চালাতে পড়ে যায় বা নেমে যায় তো অটোমেটিক আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনি দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন।
দাম, ভেরিয়েন্ট ও রং
এতক্ষণ আপনি এই লেখাটি পড়ছেন তো আপনার মনে এবার প্রশ্ন আসতে পারে যে গাড়িটির দাম কত এবং গাড়িটির কি একই ভেরিয়েন্ট আছে নাকি বিভিন্ন রকম ভেরিয়েন্টে এই গাড়িটি পাওয়া যায়। আমি এখন আপনাকে এই গাড়িটির এক একটি ভেরিয়েন্ট ও তাদের দাম আমি এক এক করে বলবো। এর যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলি হল
১.HF Deluxe HF 100 (Drum Kick Alloy - OBD 2B) এর দাম হল প্রায় 76,692 টাকা
২. HF Deluxe Kick Alloy - OBD 2B এর দাম হলো প্রায় 82,430 টাকা
৩. HF Deluxe Self Alloy - OBD 2B এর দাম হল প্রায় 84,774 টাকা
৪. HF Deluxe All Black - OBD 2B এর দাম হল প্রায় 85,827 টাকা
৫. HF Deluxe i3S Alloy - OBD 2B এর নাম হল প্রায় 86,399 টাকা
এই গাড়িটি আপনি এতগুলি ভেরিয়েন্টে পাবেন এবং এর সাথে সাথে আপনি এই গাড়িটি সাত রকম রঙেও পাবেন। এর মানে হলো কোম্পানি কাউকেই নিরাশ করবে না প্রত্যেকে নিজের নিজের পছন্দের মত বাইক বেছে নিতে পারবে।
উপসংহার
Hero HF Deluxe এমন এক বাইক যা একবার কিনলে আপনার অনেকদিনের টেনশন কমে যাবে। কম মেইনটেন্যান্স, দুর্দান্ত মাইলেজ আর Hero ব্র্যান্ডের উপর যে বিশ্বাসটা আছে – সব মিলিয়ে এই বাইকটা অনেকদিন আপনার সঙ্গী হবে। আপনি যদি একটা বাজেট ফ্রেন্ডলি অথচ কাজের বাইক খুঁজে থাকেন, তাহলে HF Deluxe একবার দেখেই নিতে পারেন। এই সেগমেন্টে এরকম প্যাকেজ খুব একটা দেখা যায় না।
ডিসক্লেইমার
এই লেখাটিতে দেওয়া তথ্য সমস্ত কিছু ইন্টারনেট ও কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এতে দেওয়া সমস্ত দাম ও ফিচারস এগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং জায়গা বিশেষও পরিবর্তন হতে পারে এজন্য আপনি যদি এই গাড়িটি কেনার জন্য ইচ্ছুক হন বা কিনতে চান তাহলে সবার আগে আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার কাছের যে শোরুমটি আছে সেখানে গিয়ে তার বর্তমান সমস্ত ফিচারস ও দাম একবার ভালো করে জেনে কনফার্ম হয়ে তারপরেই কিনবেন।

0 Comments