UP NEET UG 2025: রেজিস্ট্রেশন শুরু! MBBS-BDS ভর্তি নিয়ে জানুন স্টেপ বাই স্টেপ গাইড
আপনার জন্য একটা ভালো খবর আছে, সেটি হল উত্তর প্রদেশের চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে UP NEET UG 2025-এর প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনি যদি সরকারি বা বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, বিশ্ববিদ্যালয়ে MBBS বা BDS কোর্সে ভর্তি হতে চান, তাহলে এই প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে পারেন।
এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করলে আপনি এই রাউন্ডে অংশ নিতে পারবেন না।
আপনি যদি আগ্রহী থাকেন তো আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ১৮ই জুলাই 2025 দুপুর দুটো থেকে শুরু হয়েছে এবং এটি ২৮ শে জুলাই সকাল 11 টা পর্যন্ত হবে। আপনি যদি এই প্রক্রিয়ায় অংশ নিতে চান তাহলে আপনি upneet.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
আপনি যদি এই প্রক্রিয়ায় অংশ নেন তো আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে জেনে নিতে হবে সেগুলি হল আপনাকে ১৮ থেকে ২৮ জুলাই এর মধ্যে রেজিস্ট্রেশন ফ্রি ও সিকিউরিটি মানি জমা দিতে হবে, এটা বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশনের ফি হলো ২০০০ টাকা, সেটি আপনাকে অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি সহজ ভাবে স্টেপ বাই স্টেপ
সবথেকে গুরুত্বপূর্ণ হল আপনি রেজিস্ট্রেশন কি করে করবেন তাইতো? হ্যাঁ এখন আমি আপনাকে রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি এক এক করে সহজ ভাবে বলব যাতে রেজিস্ট্রেশন করতে আপনার কোন সমস্যা না হয়। একটু ভালো করে মন দিয়ে দেখবেন। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপে ক্রোম ব্রাউজার কিংবা গুগল এ গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট upneet.gov.in লিখে সার্চ করুন। এরপর আপনার কাছে অফিশিয়াল ওয়েবসাইটের হোমপেজ ওপেন হবে। সেই হোমপেজে আপনি "UP NEET UG Counselling 2025 Round 1" এর লিংক দেখতে পাবেন সেই লিংকে ক্লিক করুন। সেই লিংক ওপেন হলে সেখানে আপনি আপনার রেজিস্ট্রেশনের যেই যেই তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো দিন। ভালো করে মন দিয়ে দেখে সঠিক ভাবে সঠিক সঠিক তথ্য গুলি লিখবেন। লেখার পর একবার যাচাই করে নিন। যে সব কিছু ঠিক আছে কিনা। রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আপনি অনলাইনে যে ফি টা জমা করতে হয় সেটি জমা করুন। সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আপনি যে রেজিস্ট্রেশন করলেন সেটির একটি প্রিন্ট আউট বের করে নিন এর ফলে আপনার কাছে একটি তথ্য প্রমাণ থাকবে যাতে ভবিষ্যতে আপনার কোন অসুবিধা না হয়।
আমার মতামত
এই সহজ স্টেপগুলি অনুসরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করলে আপনি UP NEET UG 2025-এর প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের যে তারিখটি দেয়া আছে তার মধ্যেই এই রেজিস্ট্রেশন টি কমপ্লিট করে নেবেন, তারিখ শেষ হয়ে গেলে কিন্তু আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না তাই আমার মতে আপনি যদি এই প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক হন তাহলে দেরি না করে সময় থাকতে থাকতেই এই রেজিস্ট্রেশনটি করে নিন, কারণ সময়মতো রেজিস্ট্রেশন না করলে আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
ডিসক্লেমার
এই লেখায় দেওয়া তথ্যগুলি শিক্ষার্থীদের সহায়তার জন্য সহজ ও সাধারণ ভাষায় উপস্থাপন করা হয়েছে। তবুও, সময়ে সময়ে অফিসিয়াল নির্দেশিকায় পরিবর্তন হতে পারে। তাই ভর্তি বা রেজিস্ট্রেশনের আগে আমরা আপনাকে upneet.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছি।
আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে সঠিক পথে গাইড করা — চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসিয়াল সোর্স অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ। আপনার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ, তাই আপনি সচেতন থাকুন, সঠিক পদক্ষেপ নিন।

0 Comments