Header Ads Widget

Responsive Advertisement

মাত্র ২.০৬ লাখ টাকায় KTM 200 Duke এখন আগের থেকে আরও বেশি পাওয়ারফুল

মাত্র ২.০৬ লাখ টাকায় KTM 200 Duke এখন আগের থেকে আরও বেশি পাওয়ারফুল

KTM 200 Duke ভারতের অন্যতম পপুলার স্ট্রিট বাইকগুলোর মধ্যে একটি। যদি আপনি এমন একটা বাইক খুঁজছেন যেটা দেখতে দারুণ, পারফরম্যান্সেও দুর্দান্ত আর প্রিমিয়াম ব্র্যান্ডের নামও থাকে, তাহলে KTM 200 Duke হতে পারে আপনার জন্য পারফেক্ট অপশন। বাইকটির এক্স-শোরুম দাম প্রায় 2,06,922 টাকা, আর এটি একটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যায়।

ডিজাইন ও রঙ সবাইকে আকর্ষিত করবে

এই বাইকটি দেখতে একদম অ্যাগ্রেসিভ আর স্পোর্টি – এক কথায়, রাস্তায় চললেই সবার নজর কাড়ে। KTM-এর সিগনেচার শার্প ডিজাইন থাকায় এটা অন্য সব বাইকের থেকে একেবারেই আলাদা দেখায়। এই বাইকটি আপনি দুটি কালার অপশনে পাবেন এক হচ্ছে “Electronic Orange” আর অন্যটি হলো “Dark Silver Metallic”। এই বাইকটিকে এই দুটি কালারেই একদম আকর্ষণীয় লাগে, মনে হবে এই দুটি কালার যেন এই গাড়িটির জন্যই বানানো হয়েছে। এতটাই সুন্দর আর এতটাই আকর্ষণীয় লাগে। এক কথায় বললে এই দুটি কালার এই গাড়িটির জন্য একদম পারফেক্ট।

ইঞ্জিন ও পারফরম্যান্স এর পাওয়ার

এই বাইকটিতে আপনি ১৯৯.৫ সিসি বিএসসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কোল্ড ইঞ্জিন পাবেন যেটার সাহায্যে 24.67 bhp পাওয়ার আর ১৯.৩ nm টর্ক জেনারেট হয় যার ফলে গাড়িটি হাইওয়েতে, এমনি রাস্তাতেও একদম স্মুথ চলে। এই ইঞ্জিনের সঙ্গে ৬ গিয়ার যুক্ত গিয়ার বক্স আছে। এই গিয়ার বক্স এর সাহায্যে আপনি এই গাড়িটিকে হাইওয়েতে মিনিমাম ১৪০ কিমি প্রতি ঘন্টায় স্পিডেও চালাতে পারবেন। কিন্তু আমি আপনাকে বলব সব সময় সেফটি রেখেই গাড়ি চালানো প্রয়োজন এত স্পিডে গাড়ি না চালানোই ভালো আমি জাস্ট এই গাড়ির স্পিড টা বললাম আপনাকে।

আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/honda-rebel-500-price-review-bangla.html

চেসিস, সাসপেনশন ও ব্রেকিং এর দিক থেকে একদম পারফেক্ট

কোম্পানি বাইকটির চেসিস মানে যে স্ট্রাকচারটি যা দিয়ে বানিয়েছে সেটি হল স্টিল ট্রেলিস ফ্রেমের। এটিই হল এই গাড়িটি সবচেয়ে বড় বিশেষত্ব। এই গাড়িটির সামনে আছে 43mm ইউপসাইড-ডাউন ফর্ক আর পেছনে 10-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক। এরফলে রাস্তা যতই খারাপ হোক কিংবা ভালো আপনি অনায়াসেই খুব ভালোভাবে গাড়িটি চালাতে পারবেন,ঝাঁকুনিও একটু কম হবে।

কোম্পানি সেফটির দিক থেকেও কোন কৃপণতা করেনি। হ্যাঁ আমি ব্রেকের কথাই বলছি, আপনি এই গাড়িটিতে সামনে ও পিছনে দু চাকাতেই ডিস ব্রেক পাবেন আর এই ডিস ব্রেকগুলি ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমের সাথে যুক্ত আছে এর ফলে আপনি যদি কোন সময় হঠাৎ ব্রেক মারেন তো আপনার গাড়ি স্লিপ করবে না। এর ফলে আপনি নিরাপদে থাকবেন।

ওজন, ফুয়েল ট্যাঙ্ক ও মাইলেজ সম্পর্কে সঠিক এবং পুরো তথ্য

আমরা যখন বাইক কিনতে যাই তখন আমরা একবার হলেও বাইকটি ওজনের ব্যাপারে ভাবি এবং জিজ্ঞাসা করি। এখন আমি আপনাকে সেই ওজনের ব্যাপারেই বলবো যে এই বাইকটির ওজন কত? এই বাইকটির ওজন মাত্র 159 কেজি। এই ওজনটি বেশিও না কমও না, মোটামুটি ঠিক আছে এরকম ওজন হলে গাড়ি আপনি শহরেও চালাতে পারবেন হাইওয়েতেও চালাতে পারবেন একদম স্মুদলি আপনার ব্যালেন্সও ভালো হবে। আমার মতে। এরপর আপনি ভাবতে পারেন সবই তো ঠিক আছে এই গাড়িটা নিয়ে আমি কতদূর বা যেতে পারব বা এই গাড়ির মাইলেজি বা কত তেলই বা ভরা যায় কত তাই তো? তাহলে শুনুন এই গাড়িটিতে যে ফিল টাইন্টি আছে সেটিতে আপনি ১৩.৪ লিটার পেট্রোল ভরতে পারবেন। আর এই বাইকটির মাইলেজ হচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত এক লিটার তেলে। আমি এরকম বললাম কারণ আপনি যদি শহরের রাস্তায় চালান জ্যামের মধ্যে তাহলে আপনাকে বারবার ব্রেক মারতে হবে এর ফলে পেট্রোল আপনার বেশি খরচ হবে তার ফলে আপনি মাইলেজ কম পাবেন, আর আপনি যদি হাইওয়েতে চালান একদম এক্সপিডে একই রকম ভাবে তো আপনি মাইলেজ বেশি পাবেন তাই আমি আপনাকে এই মাইলেজ টি বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন।

আমার মতে এই মাইলেজটি এত সুন্দর ফিচার্সে ভরপুর বাইকের জন্য একদম পারফেক্ট, কারন এর মধ্যে একটি মোটামুটি বড়ই ফিউল ট্যাংক আছে। এর মধ্যে যদি আপনি ফুল টেংকি তেল ভরেন তো আপনি অনায়াসে খুব ভালোভাবে লং ড্রাইভে যেতে পারবেন।

সংক্ষেপে বললে,

KTM 200 Duke এমন এক বাইক যা আপনি শুধু চলাচলের জন্য নয়, স্টাইল আর রাইডিং মজার জন্যও কিনতে পারেন। লাইটওয়েট, পাওয়ারফুল ইঞ্জিন, শার্প লুক আর KTM-এর ব্র্যান্ড ভ্যালু – সব মিলিয়ে এই বাইক আপনাকে একটা এক্সাইটিং রাইড এক্সপেরিয়েন্স দেবে।

ডিসক্লেইমার

KTM 200 Duke এই বাইকটির সম্পর্কে উপরে যে যে তথ্য লেখা হয়েছে সেগুলি ইন্টারনেট থেকে এবং কোম্পানির ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে। গাড়ির ফিচারস আর দাম সময় সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে তাই আপনি গাড়ি কেনার আগে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট অথবা আপনার বাড়ির কাছাকাছি কোন শোরুমে গিয়ে এই বাইকটির বর্তমান সমস্ত কিছু তথ্য ভালো করে জেনে তারপরে গাড়িটি কিনবেন। আমি শুধু চেয়েছি আপনাদের এই গাড়ির সম্পর্কে তথ্য প্রদান করতে। এই গাড়িটি কেনার জন্য আমি আপনাকে কোন জোর করিনি, কিনবেন কি কিনবেন না এটি সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত।

Post a Comment

0 Comments